পটুয়াখালীতে বিয়ের প্রোলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ যুবক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রোলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল গভীর রাতে গলাচিপা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ সকালে বসীর মীরকে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ওই যুবতী নিজে বাদী হয়ে রাতেই গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৪। উপজেলার ৬ নং ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ মীরের কনিষ্ঠ পুত্র মোঃ বসির মীর (২৬)।
মামলা সূত্রে জানাযায়, একই বাড়ির চাচাতো বোনকে বিয়ের প্রোলোভন দেখিয়ে দীর্ঘ দিন শারীরিক সম্পর্কে মিলিত হন বসীর মীর। বেশ কিছুদিন আগে ওই যুবতীর কাছ থেকে ৫ শত টাকা ধার নেয় বশির। গত ১০ অক্টোবর রাত নয়টায় ওই যুবতী বশিরের বাড়ির পুকুর পাড়ে পানি আনতে যায়। এসময় বশির তাকে ধারের টাকা ফেরত দেয়ার কথা বলে তাদের বসত ঘরের বারান্দায় নিয়ে মুখ চেপে ধরে জোড় পূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষন করে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই যুবতী তাকে বিয়ে করার কথা বললে বশির অস্বীকৃতি জানালে সে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করেন।


























