চন্ডীপুর খামারীপাড়ার সাদিকুল ইসলাম কর্তৃক ১১বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অপহরণ।। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::-
দর্শনা থানাধীন কুড়ালগাছি ইউনিয়নের চন্ডীপুর খামারীপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম(২০) একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মোছা: বর্ষা খাতুন(১১)-কে অপহরণ করেছে।
বর্ষার বাবা আলমগীর হোসেন এবং স্থানীয় জন সাধারণ ব্যক্তিবর্গের মুখের ভাষ্য, গতকাল অর্থাৎ ১৬-১২-২০ ইং ( বুধবার) বর্ষা খাতুন মাদ্রাসাতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে র্যালিতে অংশগ্রহণ করতে যায়। কিন্তু র্যালি শেষে বর্ষার সহপাঠী সকলেই বাড়ি ফিরলেও ফেরেনি বর্ষা। এরপর সারাটা দিন বর্ষার বাবা-মা সহ বর্ষার আত্মীয় -স্বজনেরা চারিদিকে খোঁজাখুঁজি করলেও খোঁজ পাননি বর্ষার।
এমতাবস্থায় বর্ষার বাবা স্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শ মারফত দর্শনা থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক সাহায্য পাননি বলে দাবি করেছেন।
চন্ডীপুর গ্রামের লোকজন আরও একটি কথা বলেছেন যে, সাদিকুল একটা নষ্ট ছেলে, সে মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী। তাছাড়া গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের পথে-ঘাটে ইপটিজিং করে থাকে।
এলাকাবাসী ও বর্ষার মা-বাবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটাই দাবী যেন সাদিকুলের বিরুদ্ধে আইনগত সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা প্রয়োগ করেন এবং সর্বশেষ, বর্ষার মা-বাবা নিজ মেয়েকে আত্নসম্মানের সাথে ফিরে পান।


























