সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর মহানগর এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নগরীতে বিজয় র‌্যালি বের করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নেতারা বলেন- মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা এখনও সক্রিয়। এখনও তারা স্বাধীন দেশের স্থপতির ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখায়। তাদের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাবে।

বেলা সাড়ে ১১টায় নগরীতে বিশাল বিজয় র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এরপর মহানগর এবং জেলা বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

বিএনপি নেতারা বলেন, যে লক্ষ্য-উদ্দেশ নিয়ে মুক্তিযুদ্ধ করা হয়, সেই গণতন্ত্র এখনো সুদূর পরাহত। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।

এদিকে সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের কার্যক্রমের সূচনা করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। সকাল ১১টায় জেলা পুলিশ লাইনসে পুলিশের মুক্তিযোদ্ধা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০