সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

গ্রাহকদের টাকা আত্মসাত মানিলন্ডারিং মামলায় গ্রামীণ ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানি লন্ডারিং মামলায় গ্রামীণ ব্যাংক বরিশাল রায়পাশা শাখার ব্যবস্থাপক দোলোয়ার হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং চার কোটি ৯৩ লাখ ২২ হাজার ৪৩৮ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে দোষী দেলোয়ার হাসানের স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রয় করে জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন যশোর জেলার ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদিন দফাদারের ছেলে।

বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১০ সালের ১ আগস্ট থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক বরিশাল রায়পাশা শাখার ব্যবস্থাপক থাকাকালে দেলোয়ার হাসান বিভিন্ন পন্থায় ৪৭৬ গ্রাহকের কাছ থেকে দুই কোটি ৩৮ লাখ ১৯ হাজার ১০৭ টাকা, ওই শাখার ভল্ট থেকে এক লাখ ১০৫ টাকা এবং সোনালী ব্যাংক বরিশাল শাখা থেকে সাত লাখ ২৪ হাজার ৭ টাকাসহ সর্বমোট দুই কোটি ৪৬ লাখ ৬১ হাজার ২১৯ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন।

একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা স্থানান্তর করেন তিনি। এ ঘটনায় ২০১২ সালের ৩০ জুলাই বরিশাল দুদকের উপপরিচালক একে মজুমদার মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২২ জুন তদন্ত কর্মকর্তা উপপরিচালক মতিউর রহমান মামলার চার্জশিট জমা দেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাহকদের টাকা আত্মসাত মানিলন্ডারিং মামলায় গ্রামীণ ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০