সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

সিনহা হত্যার চার্জশিট জমা: নাটের গুরু প্রদীপ, হত্যাকারী লিয়াকত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। তার নির্দেশেই পরিদর্শক লিয়াকত সিনহাকে গুলি করে। র‌্যাবের অভিযোগপত্রে এ তথ্য উঠে এসেছে। কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত সংস্থা র‌্যাবের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয়। এতে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তাসহ র‌্যাবের সদস্যরা। এরপর সাড়ে ১০টার দিকে বিচারক তামান্না ফারাহ’র আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলাটির তদন্ত সংস্থা জানায়, সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। তার নির্দেশেই এসআই লিয়াকত সিনহাকে গুলি করে। প্রদীপসহ ১৫ জনকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আসামিদের ১৪ জনই গ্রেফতার আছে। একমাত্র পলাতক আসামি এএসআই সাগর।
কক্সবাজারের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, চার্জশিটে ১৫ জন আসামির নাম দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন কারাগারে আছেন। একজন পলাতক।
গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলীকে।
এরপর অভিযুক্ত সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র‌্যাব হত্যার ঘটনায় স্থানীয় তিনজন ছাড়াও এপিবিএন এবং প্রদীপের দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিনহা হত্যার চার্জশিট জমা: নাটের গুরু প্রদীপ, হত্যাকারী লিয়াকত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০