সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিদ্যুৎ বিল কম দিতে মিটার টেম্পারিং, ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকার ‘সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিমিটেড’ নামে একটি ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ বিল কমের উদ্দেশ্যে অবৈধভাবে মিটার টেম্পারিং করায় এই জরিমানা করা হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ‘সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিমিটেড’ দীর্ঘদিন বিদ্যুতের মিটার টেম্পারিং করে কাজ করছিল; যাতে বিদ্যুৎ বিল কম আসে। বিষয়টি গত ৩ ডিসেম্বর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে আসে।

এরপর মিটার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় এবং তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। মিটার পরীক্ষা করে টেম্পারিং করার বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ৮ ডিসেম্বর ওই ‘সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিমিটেড’ কে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ৩৫ লাখ টাকা জরিমানার নোটিশ প্রদান করে। ন্যাশনাল ব্রিকস লিমিটেড জরিমানার কিছু টাকা পরিশোধ করেছে। বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবে বলে জানা গেছে।

জরিমানা বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল হাসান মোবাইল ফোনে বলেন, সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিটিটেড নামে একটি ইটভাটা মিটার টেম্পারিং করে অবৈধ পথে বিদ্যুৎ চালাছিল। পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। কিছু টাকা নগদ পরিশোধ করেছে। বাকি টাকা কিস্তিতে দেওয়ার সিন্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুৎ বিল কম দিতে মিটার টেম্পারিং, ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০