সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা কায়েস লস্কর সদর ইউপি নির্বাচনে নৌকার কান্ডারী হতে চান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হতে চান উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুজিব অন্তঃপ্রাণ যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস। দুঃসময়ের ত্যাগী,পরীক্ষিত ও নিযার্তিত সাবেক এ ছাত্রনেতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেছেন । শনিবার ১২ ডিসেম্বর দুপুর ১টায় প্রেসক্লাব কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রার্থীতা ঘোষনা করে রাজপথে থেকে রাজনৈতিক জীবনের তার বিভিন্ন লড়াই সংগ্রাম ও চড়াই-উৎড়াইয়ের বিবরণ তুলে ধরেন। এসময় তিনি বলেন,রাজনীতি করতে গিয়ে বহুবার জেল, জুলুম ও হুলিয়ার শিকার হয়েছি তবু বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ এক মুহুর্তের জন্যও সরাতে পারেনি এবং আমৃত্যু এ আদর্শকে বুকে ধারণ ও লালন করে তার স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাব। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে অবহেলিত ও অনুন্নত বানারীপাড়া সদর ইউনিয়নকে মাদক,বাল্য বিয়ে,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উন্নত সমৃদ্ধ এক আলোকিত ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন স্কুল জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে তার হাতে খড়ি। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের নেতৃত্বের অগ্রভাগে থাকায় তাকে বার বার নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর শিকার ও কারাবরণ করতে হয়েছে। তার নেতৃত্বে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সুদৃঢ় ও সুসংগঠিত সংগঠনে পরিণত হয়েছিল। তার দীর্ঘ ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার মুল্যায়ন দলের হাইকমান্ড করবেন বলে ছাত্র ও যুব সমাজের আইকন মু.মুন্তাকিম লস্কর কায়েস আশাবাদ ব্যক্ত করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা কায়েস লস্কর সদর ইউপি নির্বাচনে নৌকার কান্ডারী হতে চান

আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০