সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধুর প্রেমে ইতালিয়ান সুন্দরী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে যিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন তিনি আর কেউ নন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একজন উজ্জ্বল জ্যোতিষ্কস্বরূপ। তবে বাংলাদেশের বাইরেও বঙ্গবন্ধুকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন অনেকেই। সেরকম একজন তরুণীর জানিয়েছেন বঙ্গবন্ধুকে তিনি কতটা ভালোবাসেন ও শ্রদ্ধা করেন।

বঙ্গবন্ধুর প্রেমে পড়েন ইতালীয়ান এক সুন্দরী তরুণী। নিজের দেশ ছেড়ে আসেন বাংলায়। প্রেমের টানে শিখেছেন বাংলা ভাষাও। সেই তরুণী নিজেই তার প্রেমের কথা জানান। তিনি কিভাবে বাংলায় এসেছেন, কিভাবে বাংলা শিখেছেন সবই তিনি একটি বক্তব্যে তুলে ধরেছেন। সম্প্রতি এমন ভিডিও একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়।
বক্তব্যে ইতালীয়ান ওই তরুণী জানান, প্রথমে তিনি বঙ্গবন্ধুকে ঠিকমত চিনতেন না, জানতেন না, এমনকি ঠিকমত বাংলাও জানতেন না। পরে তিনি বাংলাদেশে আসেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে বঙ্গবন্ধু সম্পর্কে কিছুটা জানতে পারেন। শুরুতে দু একটা বাংলা উচ্চারণ করার পর তার বাংলা শেখার আগ্রহ বেড়ে যায়। তখন তিনি জানতে পারেন যে ২০১২ সালে শেখ মুজিবরের আত্মজীবনী নিয়ে একটা বই বের হয়েছে। সেটা তিনি পড়া শুরু করেন। কিন্তু তখনও তিনি খুব বেশি বাংলা পড়তে পারতেন না। পরবর্তীতে তিনি অনেক চেষ্টা করে বাংলা ভাষা শেখেন।
সবার মুখে বঙ্গবন্ধুর কথা শোনেন, কিন্তু নতুন প্রজন্মের মুখে বঙ্গবন্ধুর কথা শুনতে না পেয়ে তিনি বলেন, ‘আমি অনেক বাঙালিকে দেখেছি তাদের মুখে মুখে বঙ্গবন্ধুর নাম, কিন্তু তরুণ প্রজন্মের কাছে আমি বঙ্গবন্ধুর নাম শুনতে পাই না। তখন আমার মনে হয় তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েনি। ইতিহাস যেটা হয়েছে আর যেটার কারণে হয়েছে সেটা তো সবার পড়া উচিত বলে আমি মনে করি। যারা যুদ্ধ করেছেন তাদের ভেতর অনেকেই এখনো বেঁচে আছেন। তাদের থেকেও জানা যায়। শুধু বাঙালি বলে ইমোশন দেখালে তো আর হবে না।’
ওই তরুণী ফেসবুকে বঙ্গবন্ধুর একটা ছবি আপলোড করা প্রসঙ্গে বলেন, ‘ বঙ্গবন্ধুর সাথে ছবি দিয়ে বাংলাদেশের একজন আমাকে একটি ছবি পাঠায় সেটা আমি আমার ফেসবুকে আপলোড করলে একজন বলে, ও তুমি আওয়ামী লীগ করো। তখন আমি তাকে বলি, বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন সম্পত্তি নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের সম্পদ। কারণ তিনি ছোট একটা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বাঙালি জাতিকে যুদ্ধের জন্য উদ্ধুদ্ধ করেছেন এবং তাদেরকে একটা স্বাধীন বাংলার স্বপ্ন দেখিয়েছেন। এটা তো ভুলে যাওয়া কথা না। তিনি অনেকের কাছে হিরো, তার আগে তিনি একজন মানুষ। মানুষ হিসেবে তার দু একটা ভুল হতেই পারে। কোন মানুষ তো শতভাগ সঠিক হতে পারে না। যদি হতো তাহলে তো সে দেবতা হয়ে যেত। যেহেতু সে দেবতা হয়নি তাই তার কিছু ভুল হবেই। আমি মনে করি এই ভালো খারাপ মিলে তার যে গুণ ছিল আমাদের ধরে রাখা উচিত।’
ওই তরুণী প্রথম বাংলাদেশে আসেন ২০০৪ সালে। ওই সময় বাংলাদেশের স্কুলে ইতিহাস পড়ানো নিয়ে তিনি বলেন, ‘সে সময় ইতিহাস একটু এদিক ওদিক ছিল। তখন আমি অবাক হয় গেলাম একটা ইতিহাস কিভাবে অন্যরকম হয়ে যেতে পারে। তখন আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাই। এতো বড় একটা ইতিহাস কিভাবে অস্বীকার করা যায়।’
বক্তব্যের শেষে পর্যায়ে তিনি জানান, বঙ্গবন্ধু তার কাছে সবচেয়ে সেরা। তিনি যদি সে সময় থাকতেন তাহলে নিঃসন্দেহে বঙ্গবন্ধুর প্রেমে পড়ে যেতেন। তিনি আরও জানান বঙ্গবন্ধুকে নিয়ে একটা বই লেখার গবেষণা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর প্রেমে ইতালিয়ান সুন্দরী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০