ভালুকায় বি-আর-এস পর্চা বানিজ্য দালাল চক্রের ফাঁদে নিরীহ মানুষ। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:২৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১৩৭৫ বার পড়া হয়েছে

এস.এম.সুজন খান,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বি আর এস পর্চা বিতরণে গ্রামের সাধারন মানুষের কাছ থেকে ফাঁদে ফেলে ৫-৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার তালাব গ্রামে একটি দালাল চক্র গ্রামের নিরীহ মানুষের ভূমি অফিস থেকে পর্চা এনে দেয়ার নামে হাতিয়ে নিচ্ছে ৫-থেকে ৬-হাজার টাকা।
জানা যায় উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের হাছেন আলীর ছেলে বাদল মিয়া এবং মৃত শক্কুর আলীর ছেলে খোকা মিয়া এলাকায় নিরীহ মানুষদের বিভিন্ন ভাবে ঠকিয়ে প্রতারণায় লিপ্ত রয়েছে।
ঐ গ্রামের ভূক্তভোগী আঃ ছামাদ জানায়, বাদল মিয়া ভূমি অফিস থেকে পর্চা এনেদেয়ার কথা বলে আমার কাছ থেকে ৫-হাজার টাকা নেয়, পর্চা আনার পর আরো -৫হাজার টাকা দাবি করছে।
সরকার নির্ধারিত ১শত টাকায় ভূমি অফিস থেকে পর্চা তুলেনিয়ে সাধারন মানুষের কাছ থেকে দালাল চক্র বাদল এবং খোকা মিয়া নিচ্ছে ৫/৬হাজার টাকা।
এব্যাপারে তালাব হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ জানায়, গত-৪ডিসেম্বর(শুক্রবার) জুমার নামাজের পর করোনা কালিন সময়ে সচেতনতা এবং বি আর এস পর্চা ভূমি অফিস থেকে এনে দেয়ার জন্য ১শত টাকার বেশি দালালদের না দেয়ার পরামর্শ দিলে, বাদল মিয়া, খোকা মিয়া আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে এবং আমাকে খুন জখমের হুমকি দিয়ে আসছে, আমি বাদ্য হয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়রি(নং২৪৪) করি।
ইতিপূর্বে খোকা মিয়ার বিরুদ্ধে ডিপ টিউবয়েলের জালিয়াতি ভাবে কমিটি করে পুরাতন টিউবয়েলের যন্ত্রাংশ বিক্রির ৩/৪লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
ভূক্ত ভোগীরা ঐ সমস্ত দালালদের চিহ্নিত করে আইনের মাধ্যমে শাস্থির দাবি জানান।


























