পড়ুন” মাদক ব্যবসায়ী সাগরের কান্ড: আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ৩৬৮৬ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :
দর্শনা জয়নগর গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ সাগর মিয়া (১৭) রমরমা ভাবে করছে মাদক ব্যবসা।
তথ্যসূত্রে জানা যায়, দর্শনার জয়নগর বর্ডার অর্থাৎ বি ওপি এলাকার মাদক সম্রাট নামে খ্যাতি মো: সাগর মিয়া (১৭)। সে ভারত থেকে আগত মাদক দ্রব্যের প্রত্যেকটিরই চোরা কারবার করে থাকে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মো: সাগর মিয়া দীর্ঘ ২ বছর যাবৎ মাদক দ্রব্যের চোরা কারবার করে আসছে। সাগর নিজে ও তার দলবল নিয়ে ইউনিট বদ্ধ হয়ে একত্রে এই মাদক দ্রব্যের চোরা কারবার করছে। এছাড়াও জয়নগর গ্রামের বহুসংখ্যক ব্যক্তিবর্গ সাগরের নামে দোষপূর্ণ কথাও বলেছেন, যে সাগর একটা মাদক ব্যবসায়ী ব্যক্তি সম্পূর্ণ। শুধু এটাই শেষ নয়, সাগর এলাকার ভালো ছেলে গুলোকেও টাকা লোভের প্রলোভন দেখিয়ে নষ্ট করছে।
তাই এলাকাবাসীর একটাই দাবী স্থানীয় প্রশাসনের কাছে, সাগর এবং তার দলবলকে আইনের আওতায় এনে, আইন মোতাবেক শাস্তি প্রণয়ন করে সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করা।


























