সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৪ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানাও করেছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত মো. হালিম ঢালী (৪৪) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত হালিম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে একই উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে হাসি বেগমের (২৪) সাথে হালিমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে প্রায়ই হাসিকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী হালিম। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে প্রথম স্ত্রী এবং বোনের সহায়তায় হাসিকে মারধোর করে মারাত্মক ভাবে আহত করে তার স্বামী হালিম। এরপর হাসিকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় হাসির পরিবার। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে মৃত্যুবরণ করে হাসি ।

এ ঘটনায় মৃত হাসির মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় হালিম, তার প্রথম স্ত্রী এবং বোনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর ওই বছর সেপ্টেম্বর মাসে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

হাসির স্বামী হালিম বাদে অন্য দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০