সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য জানান।

আবুল খায়ের জানান, গতকাল রোববার রাতে পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কোনো জটিলতা নেই।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে দীপু মনি সংসদ সদস্য হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০