সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ভোলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, স্কুলশিক্ষকসহ নিহত ২। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, সকালে ভোলা বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ব্যারিস্টারের কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিমসহ (৪৫) ২ জন নিহত হন।

নিহত জসিম সদর উপজেলার চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অপর নিহতের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চার জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) ও তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনা কবলিত বাসসহ ৩টি বাস ভাংচুর করে ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুর্ঘটনার পরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আরমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আরমান হোসেন জানান, দুর্ঘটনায় ২ জন পুরুষ নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, স্কুলশিক্ষকসহ নিহত ২। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০