সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাস্ক ব্যবহারে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানার পরেও সচেতনতা বাড়ছে না। সরকারের নানামুখী পদক্ষেপেরও মাঠ পর্যায়ে সফলতা আসছে না। শেষ অবধি মাঠ প্রশাসনের সাজেশন অনুযায়ী নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

সচিবালয়ে আয়োজিতক ব্রিফিংয়ে তিনি জানান, মাঠ প্রশাসন থেকে আসা সাজেশনের ভিত্তিতে জনসচেতনতার জন্য প্রচারণা নামছে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাঠ প্রশাসন থেকে পরামর্শ দেয়া হয়েছে, স্থানীয় সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে মাস্ক ব্যবহারের প্রচার-প্রচারণা চালাতে হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপড়ের মাস্ক বিতরণ করতে। যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়। মন্ত্রীসভায় বলা হয়েছে, মাস্ক ব্যবহারে বাধ্য করতে শুধু জেল-জরিমানা করলেই হবে না। তাছাড়া মাস্ক যদি না পরে কোনো কিছুই সফল হবে না।

করোনা মহামারীর মধ্যে গেল জুলাই মাসের শেষদিকে বাসার বাইরে সর্বত্র প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। তবে করোনায় দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যুহার বাড়লেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক ব্যবহারে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০