সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশাল আ’লীগের বিক্ষোভ মিছিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে ‘মৌলবাদী চক্রের’ বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। তারা কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই দাবিতে রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশাল আ’লীগের বিক্ষোভ মিছিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০