সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশালে ২ মাস বয়সি শিশু সন্তান বিক্রিকালে পিতাকে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের মুলাদী উপজেলায় দুই মাস বয়সী সন্তান বিক্রি করার প্রাক্কালে সোহরাব হোসেন (৩০) নামের এক পিতাকে আটক করেছেন স্থানীয়রা। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের প্যাদারহাট এলাকায় সন্তান বিক্রির চেষ্টার সময় তাকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করে।
আটক সোহরাব হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার না থাকায় শনিবার তার স্ত্রী ময়না আক্তারের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ময়না আক্তার রাগ করে তার শিশুপুত্রকে পিতার কোলে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললে সোহরাব সন্তানকে নিয়ে প্যাদারহাট বন্দর এলাকায় সিকদার বাড়িতে বিক্রির চেষ্টা চালায়। এ সময় ওই বাড়ির লোকজন সোহরাবকে শিশু পাচারকারী হিসেবে সন্দেহ করে আটক করে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন সাংবাদিকদের জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে সোহবার শিশুসন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পাচারকারী সন্দেহে আটক করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ২ মাস বয়সি শিশু সন্তান বিক্রিকালে পিতাকে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০