সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি জালিয়াতি করে জমি রেজিস্ট্রি: দলিল লেখকসহ চারজন কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে তিন বছর পূর্বে জালিয়াতি করে জমি রেজিস্ট্রি ও বসতবাড়ি দখলের অভিযোগে দলিল লেখক কাওসারসহ দাতা, গ্রহীতা ও এক সাক্ষীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঝালকাঠি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলার কেওতা গ্রামের সাইফুল ইসলাম জুয়েলের করা মামলায় সিআইডি পুলিশের প্রতিবেদন দাখিলের পরে ৩০ নভেম্বর বিজ্ঞ আদালত শুনানি শেষে চারজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এরা হলেন- রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো: কাওসার হোসেন মোল্লা, দাতা উপজেলার কানুনিয়া গ্রামের জয়নাল খান, গ্রহীতা কেওতা গ্রামের মো: রফিকুল ইসলাম ফকির ও দলিল লেখকের সহকারি ও জালিয়াতি দলিলের সাক্ষী হুমায়ুন কবির সবুজ।
এই মামলার অপর এক অভিযুক্ত মোস্তাফিজুর রহমান পলাতক রয়েছেন।

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হওয়া ২৪৯২ নম্বর দলিলে উপজেলার কেওতা মৌজার এসএ ১৩৪, বিএস ১১৪৭ খতিয়ানের ৪২৮ দাগের ১৩ শতাংশ সম্পত্তি জাল দলিলের মাধ্যমে বসতবাড়ি দখলের মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পুলিশ পরিদর্শক মং চেনলা গত মাসের ৯ তারিখে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন জাল জালিয়াতি, ভুয়া, বানোয়াট, রেকর্ড সৃষ্টি করিয়া সাব-রেজিস্ট্রার রাজাপুর এর নিকট ভুল তথ্য উপস্থাপন করিয়া প্রতারণার মাধ্যমে আসামীরা দলিল সৃষ্টি করে।

উল্লেখ্য জাল দলিলের গ্রহীতা ও বসতবাড়ি দখলদার আসামী রফিকুল ইসলামের মাকে মামলার বাদী কেওতা গ্রামের সাইফুল ইসলাম জুয়েল তার নিজ বসতবাড়িতে ২০১৪ সালে বৃদ্ধা দাদীকে দেখাশোনা করার জন্য মাসিক চুক্তিতে দাদীর সাথে বসবাসের জন্য আনেন। এর পরে আসামী রফিক ওই সম্পত্বির অপর এক ওয়ারিশের নিকট থেকে ক্রয় করা ৫ শতাংশ জমিতে পরিবারসহ বসবাস করতে শুরু করে। মামলার বাদী জুয়েল পরিবারসহ ব্যবসায়ীক কারণে বরিশালে বসবাস করার সুয়োগ নিয়ে আসামী রফিক জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জুয়েলের দাদীর বসত বাড়ির ১৩ শতাংশ জমি রেজিস্ট্রি করে ২০১৪ সালে দাদীর বসতঘর দখল করে নেয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি জালিয়াতি করে জমি রেজিস্ট্রি: দলিল লেখকসহ চারজন কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০