সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সৈয়দপুর পৌরসভার ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী॥নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা সহ দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। তফসিলে জানানো হয়, ৬১ পৌরসভার মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভাসহ ২৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। এসব পৌরসভার সাধারন নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
ইসি সচিব মো. আলমগীর জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে দুই ধাপের তফসিল ঘোষণা করা হলো। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে। করোনায় মানুষ নিজেদের ভোট সঠিকভাবে প্রদান করতে পারে সেই বিষয় সর্বোচ্চ লক্ষ্য রাখবে ইসি।

মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব’র সভাপতি, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ৫ বছর পর সৈয়দপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে আমরা চাই জনগণ নিজের ভোট প্রয়োগের মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচিত করতে সক্ষম হবে।

জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম জানান, ১৫টি ওয়ার্ড নিয়ে সৈয়দপুর পৌরসভা গঠিত। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেইসময় চারটি কেন্দ্রে ভোট নিয়ে কারচুপি হওয়ায় পরে সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে ২০১৬ সালে ১২ জানুয়ারী পূর্ণরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার জয়ী হয়। তিনি জানান, সৈয়দপুর পৌরসভার প্রাথীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও প্রতিক বরাদ্দ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নীলফামারী জেলায় পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৈয়দপুর পৌরসভার ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০