সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সিরাজগঞ্জে বাতিল হল মামুনুল হকের ওয়াজ মাহফিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে বাতিল হল খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল। স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আপত্তির মুখে ওই মাহফিল বাতিল হয়।

আগামী ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব‌্য দেওয়ার কথা ছিল মামুনুল হকের। ওয়াজ মাহফিলটির আয়োজক ছিল জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসা।

আয়োজক মাদরাসার শিক্ষাসচিব মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে বলেন, “মামুনুল হক সাহেবের ওয়াজ মাহফিলটি ক্যান্সেল হয়ে গেছে। উনি সিরাজগঞ্জে আসছেন না। ”

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল গণমাধ্যমকে বলেন, “সিরাজগঞ্জের সন্তান হিসেবে আমি মনে করেছি, আমাদের জেলায় মামুনুল হকের মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির মাহফিল হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর আমরা সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলা কমিটিকে মামুনুল হকের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার পরামর্শ দেই।

আগামী শনিবার আমাদের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হওয়ার কথা ছিল। এরইমধ্যে ওয়াজ মাহফিলের আয়োজকরা মামুনুল হককে মাহফিলে আসার জন্য নিষেধ করে দিয়েছেন। ”
সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, “আমরা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছি। যে ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চান তাকে সিরাজগঞ্জে মাহফিল করতে দেওয়া হবে না বলে আয়োজকদের জানিয়েছি।

তারা পরিস্থিতি বুঝে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে বাতিল হল মামুনুল হকের ওয়াজ মাহফিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০