সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত ১। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী॥অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে কমর উদ্দিন(৬০)নামের এক বাইসাইকেল আরোহী বৃদ্ধের।বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীবাজার সড়কে। নিহত বৃদ্ধ মৌলভীবাজার গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, বৃদ্ধ কমর উদ্দিন ঘটনার সময় নিজেই বাইসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোর সাথে ধাক্কা লাগলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষনা করেন।
কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অটোরিকশাটি ও চালককের আটকের চেস্টা করা হচ্ছে।


























