সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

হিন্দু সেজে পুণ্যস্নানে গিয়ে কারাগারে ৫ যুবক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে প্রতারণার আশ্রয় নিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে হিন্দু নাম দেয়ায় গ্রেফতার হয়েছেন পাঁচ মুসলিম যুবক।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে পশ্চিম সুন্দরবনের নলিয়ার ফরেস্ট অফিসের বনরক্ষীরা এ পাঁচ প্রতারককে গ্রেফতার করেন। মামলার পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বন বিভাগ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস কুমারঘাট গ্রামের সুমন মন্ডলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে পুণ্যস্নানে যাওয়ার পাস-পারমিট নিতে যান একই এলাকার কাওসারের ছেলে জলিল মিয়া।

একইভাবে ডুমুরিয়া উপজেলার সেনপাড়া-কালিকাপুর গ্রামের ইমন মন্ডলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে পাস-পারমিট নিতে যান মতিয়ার রহমানের ছেলে জুয়েল সরদার। পাশাপাশি একই উপজেলার সাহস কুমারঘাট গ্রামের রতন মন্ডলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেন মোখলেস কাওসারের ছেলে বেল্লাল হোসেন।

একই সঙ্গে খুলনার ডুমুরিয়া উপজেলার চাড়াবান্দা গ্রামের প্রণয় বিশ্বাসের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেন একই এলাকার ইয়াসিন। ডুমুরিয়া উপজেলার শিবনগর গ্রামের জুয়েল সরকারের জন্মনিবন্ধনের ফটোকপি বন অফিসে জমা দেন একই এলাকার জহুরুল হোসেনের ছেলে ইকরামুল করিম।

মুসলিম হয়ে হিন্দু সেজে প্রতারণা করেছেন তারা। নির্বাচন কমিশনের অনলাইনে গিয়ে এনআইডি নম্বর দিয়ে চেক করার সময় তাদের প্রতারণা ধরা পড়ে। পরে তাদের গ্রেফতার করে বন বিভাগ।

পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, করোনার কারণে এবার হিন্দু সম্প্রদায়ের লোক ছাড়া অন্যদের দুবলার চরের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে নিষেধ করে বন বিভাগ।

এজন্য রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যাওয়ার বিষয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখে পাস-পারমিট দেয় বন বিভাগ। রোববার ধর্ম-পরিচয় গোপন করে হিন্দু সেজে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে প্রতারণা করায় পাঁচ মুসলিম যুবককে গ্রেফতার করেন নলিয়ার ফরেস্ট অফিসের কর্মকর্তা ও বনরক্ষীরা। পরে তাদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিন্দু সেজে পুণ্যস্নানে গিয়ে কারাগারে ৫ যুবক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০