সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম স্বামী পুলিশ কনস্টেবল গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম করার মামলায় স্বামী পুলিশ কনস্টেবল আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ রোববার বিকেলে ওই নির্দেশ দেন।

আনিছুর ভোলা জেলার সদর থানার কনস্টেবল। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরখাগকাটা এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

ট্র্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জুন আনিছুরের সাথে নগরীর কাউনিয়া এলাকার সুমি আক্তার হিরার বিয়ে হয়। সংসার জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালের ২৭ আগস্ট সন্তান গর্ভে থাকাকালীন আনিছুর তার স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে মারধর করে তাড়িয়ে দেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দুপুরে আনিছুর ও তার সহযোগী রাসেল হাওলাদার পুনরায় জমি কিনতে সুমি আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক চান। সুমি টাকা দিতে অপারগতা জানালে আনিছুর তাকে চাকু দিয়ে কুপিয়ে জখম করেন।

এ ঘটনায় গত ২ জানুয়ারি কোতয়ালি মডেল থানায় আনিছুর রহমান ও তার সহযোগী রাসেলকে অভিযুক্ত করে মামলা করেন।

গত ২৯ মার্চ তদন্ত কর্মকর্তা এসআই রোজিনা বেগম কনস্টেবল আনিছুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ৮ নভেম্বর ট্রাইব্যুনাল আনিছুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত শনিবার থানা পুলিশ আনিছুরকে গ্রেপ্তার করে। রোববার আসামি আনিছুরকে ট্রাইব্যুনালে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে জখম স্বামী পুলিশ কনস্টেবল গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০