সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

গলাচিপায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স, গলাচিপা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ। এ সময়ে গলাচিপা পৌরশহর জনারন্যে পরিণত হয়েছিল। অচল হয়ে যায় যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান। গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য এসএম শাহজাদা ও গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহের নেতৃত্বে রোববার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি চলে মানববন্ধন। বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন পেশাজীবী ৭০টির অধিক সংগঠন ব্যানারসহ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়কের দু’পাশে দুই কিলোমিটার জুড়ে ছিল এ মানববন্ধন।
এদিকে মানববন্ধনে সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, এ এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার কথা শুনে মানুষ আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রতি। অতিদ্রুত এর বাস্তবায়ন চান এ অঞ্চলের সর্বস্তরের মানুষ।

তিনি আরও বলেন, ইপিজেড বাস্তবায়নে যে পরিমান ভূমির দরকার তা বাঁশবুনিয়া মৌজায় আছে। অপেক্ষাকৃত কম মূল্যে বাঁশবুনিয়া মৌজার ভূমি অধিগ্রহণ করা যাবে। দেশের দক্ষিনের সব উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। তুলনামূলক এ ক্ষেত্রে গলাচিপা উপজেলার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা থেকে অনেকটা বঞ্চিত রয়েছে। এ কারণে গলাচিপাবাসীর এ দাবি রেশীয় অনুসারে এ এলাকার জনগণের যৌক্তিক দাবি। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে এ অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে।

এ দাবি পূরণ করা হলে এ অঞ্চলের অধিকাংশ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও ভাগ্যের উন্নয়নের পরিবর্তন ঘটবে।

মানববন্ধন শেষে এলাকার সকল স্তরের মানুষের পক্ষে এর আগে স্থানীয় সাংসদ এস এম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলাচিপায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০