সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুয়মুন মুনা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছেন তার স্বামী ফুয়াদ হাসান। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে

নিহত মুয়মুন মুনা ময়মনসিংহ মহানগরীর জামতলা মোড় এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে।

ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে মুয়মুন মুনার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে- এরই জেরে ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখতে পারেন। মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে। ফুয়াদসহ পলাতকদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের মামা ফারুক হোসেন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ফুয়াদ তাদেরকে মোবাইল ফোনে কল করে জানায় মুনা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়ে।

তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজন প্রায় সময়েই যৌতুকের জন্য মুনাকে মারপিঠ করতো। সংসার টিকানোর জন্য জায়গা বিক্রি করেও ফুয়াদকে টাকা দেয়া হয়েছে। কিন্তু ফুয়াদ মুনাকে মেরে গলায় রশি লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখবে তা ভাবনার বাইরে ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০