সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

স্ত্রীকে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে কাঁদলেন দিনমজুর স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সুনামগঞ্জের শাল্লা উপজেলার এক হতদরিদ্র দিনমজুর কৃষি শ্রমিকের স্ত্রীকে বারবার ধর্ষণচেষ্টা ও নির্যাতনের বিচার না পেয়ে সুনামগঞ্জ শহীদ মিনারে শিশু সন্তান নিয়ে মানববন্ধন করেছেন এক অসহায় স্বামী।

এ সময় ওই দিনমজুর, তার বৃদ্ধা মা ও দুই শিশুকে নিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তাদের বুকফাটা কান্নায় শহীদ মিনারে উপস্থিত সাংবাদিকরাও অসহায় হয়ে দাঁড়িয়ে থাকেন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নারী নির্যাতনকারী বখাটের বিচার দাবি করে অসহায় পরিবারটি।

পারিবারিক এ মানববন্ধন চলাকালে নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী জানান, উপজেলার আনন্দপুর গ্রামের মধু দাসের ছেলে প্রজেশ দাস তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বাড়ি থেকে বের হলেই তার স্ত্রীকে অশ্লীল কথাবার্তা বলতো সে। গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মদ খেয়ে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় শাল্লায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
পরে গত শনিবার (২১ নভেম্বর) রাতে আবারও ঘরে প্রবেশ করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় প্রজেশ। এ সময় আমার স্ত্রী ও বাবা মা (শ্বশুর-শাশুড়ি) জেগে হৈ চৈ শুরু করায় প্রজেশ দাস পালিয়ে যায়। এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) আবারও থানায় লিখিত অভিযোগ করা হয়।
দিনমজুর স্বামী আরও জানান, সবশেষ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আসেন শাল্লা থানা পুলিশের এসআই সেলিম মিয়া।
শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো সত্যতা না পাওয়ায় মামলা নেওয়া হয়নি। তবে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আরেকজন অফিসারকে দিয়ে তদন্ত করিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। এর আগেই তিনি সুনামগঞ্জে গিয়ে মানববন্ধন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে কাঁদলেন দিনমজুর স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০