সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ভোলায় রেশন কার্ড দেয়ার লোভ দেখিয়ে গৃহবধুকে ধর্ষণেচেষ্টা, মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভোলার চরফ্যাসনে ভিজিডি ও রেশন কার্ড দেয়ার লোভ দেখিয়ে জেলে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জাহানপুর ইউনিয়ন শ্রমিকলীগ সাধারন সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। গত ৯ অক্টোবর রাতে জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেস্থ জেলে গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় হেলাল উদ্দিন। এঘটনায় গৃহবধূ বাদী হয়ে ১৬ নভেম্বর হেলাল উদ্দিন চৌধুরীকে আসামী করে ভোলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত ভিক্টিমের দায়েরকৃত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শশীভূষণ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে শনিবার শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ভিক্টিম জানান, আমার স্বামী পেশায় জেলে। ঘটনার রাতে স্বামী বাড়িতে ছিলেন না।স্বামী ও ছেলে নদীতে মাছ শিকারে যান। দরিদ্রতার সুযোগে জাহানপুর ইউনিয়ন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী ভিজিডি ও রেশন কার্ড করে চাল দেয়ার লোভ দেখিয়ে প্রায় সময় আমার বাড়িতে আসা-যাওয়া করতো। এবং আমাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন। এতে সাড়া না পেয়ে ঘটনার রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে হেলাল উদ্দিন আমার ঘরে ঢুকে মুখ চেপে ধরে আমাকে ধর্ষনের চেষ্টা করেন। আমার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে হেলাল পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে স্বামী আমাকে রেখে অন্যত্রে চলে যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের কাছে ধর্ণা ধরে কোন প্রতিকার না পেয়ে ১৫ নভেম্বর শশীভূষণ থানায় মামলা করতে গেলে পুলিশ আগে চিকিৎসা করতে বলে সময় ক্ষেপন করেন। পরে থানায় মামলা না নেয়ায় ১৬ নভেম্বর আদালতে মামলা দায়ের করি।মামলা দায়েরের পর আসামী ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ দেন। আসামীর ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। আসামীর অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় আছি আমি এবং আমার পরিবার।

অভিযুক্ত হেলাল জানান, পাওনা টাকা চাওয়ায় আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তুলেছেন। শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ভিক্টিমের আদালতে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় রেশন কার্ড দেয়ার লোভ দেখিয়ে গৃহবধুকে ধর্ষণেচেষ্টা, মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০