সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

চট্টগ্রামে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের নতুন রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তম সেন (৩৫)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তম সেন পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে উল্লেখিত স্বর্ণের মালিক চট্টগ্রামের হাজারী গলির ৩৪নং হাজারী লেইনের বাণিজ্য নিকেতন মার্কেটে অবস্থিত স্বর্ণের দোকান এস এন শিল্পালয়ের মালিক ও পটিয়ার বাসিন্দা সনজিত ধর। পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে।
উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা জানিয়ে ওসি বলেন, পাচারকারী উত্তম সেনকে আটকের পর মূল পাচারকারী সনজিদ ধর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০