সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মাদারীপুরে ১৫ ফুট লম্বা ২টি তাজা গাঁজা গাছসহ চাষী গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে ১৫ ফুট লম্বা ২টি তাজা গাঁজা গাছসহ বিধান পুইস্তা (৪২) নামে এক গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল। বিধান পুইস্তা সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তকেন্দুয়া গ্রামের মৃতঃ পূর্ণ পুইস্তার ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে মাদারীপুর জেলার সদর উপজেলার দত্তকেন্দুয়া গ্রামের বিধান পুইস্তা নামে এক ব্যক্তি তার বসত বাড়ি সংলগ্ন পুকুরের পাশে গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দত্তকেন্দুয়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা চাষী বিধান পুইস্তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর বসত বাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাশে তল্লাশী করে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যরে ৩ কেজি ৭ শ ৫০ গ্রাম ওজনের ২টি (তাজা) গাঁজা গাছ উদ্ধার করে র‌্যাব। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছে তারা জানতে পারে ধৃত আসামী একজন পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে তার নিজ বসত বাড়ির আশ-পাশ এলাকায় অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে ১৫ ফুট লম্বা ২টি তাজা গাঁজা গাছসহ চাষী গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০