সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ধর্ষণ মামলার আসামী, ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি শাকিল গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন অডিটরিয়ামে ডেকে নিয়ে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার আসামী বহিস্কৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। দুই মাস ৫ দিন পলাতক থাকার পর শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মনবাড়িয়ার একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ভুক্তভোগী ঐ ছাত্রীর সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে শুক্রবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্ব রোডের পাশের একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে একই তারিখ রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে অডিটরিয়ামের কেয়ারটেকার সুমনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল। এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার দুপুরেই নির্যাতিতা ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অডিটরিয়ামের কেয়ারটেকার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীর রায়পুরায় ধর্ষণ মামলার আসামী, ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি শাকিল গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০