সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

করোনার ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনালেন সেতুমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে আয়োজিত করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মাঝে উন্নতমানের এন৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সেতুমন্ত্রী।
তিনি বলেন, করোনা গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল; তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন। বৈশ্বিক এ মহামারি সত্ত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।

এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনমূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন কাদের।
তিনি বলেন, একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এ মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবিলা আরও সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘটনাটি রহস্যজনকতো বটেই। তবে এ রহস্যের পেছনে কারা আছে সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
কাদের বলেন, দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কিনা সেটা তদন্তের পরে বেরিয়ে আসবে। এ ঘটনা স্বাভাবিক নাকি নাশকতা এবং এর সাথে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়। কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পূরানো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপ- দপ্তর সম্পাদক সায়েম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনালেন সেতুমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০