সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জানাজায় যাওয়ার পথে ইউপি চেয়ারম্যানের -পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নড়াইলের কালিয়ায় জানাজায় যাওয়ার পথে সাবেক এক ইউপি চেয়ারম্যানের হত্যার উদ্দেশ্যে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার সকালে কালিয়া-নড়াইল সড়কের আরাজি বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. লুৎফার রহমান মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালিয়া উপজেলার চাচুড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বনগ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান লুৎফার রহমানের সঙ্গে একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার দ্বন্দ্ব ও মামলা চলছিল। বনগ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা লেগেই আছে।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় যাচ্ছিলেন লুৎফার রহমান। বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার গতিরোধ করেন মুকুল মোল্যা ও টুটুল মোল্যার নেতৃত্বে আসা ২৫-৩০ জন লোক। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরে তার হাত-পায়ের রগ কেটে ফেলা হয়।

আহত অবস্থায় লুৎফার রহমানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লুৎফার রহমান মোল্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানাজায় যাওয়ার পথে ইউপি চেয়ারম্যানের -পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০