সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়েছেন তার স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হিরা বেগম (৩৩) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়েছেন তার স্বামী।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী বিল্লাল সরদার চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

হাসপাতালে দগ্ধ হিরা বেগম যুগান্তরকে জানান, স্বামী বিল্লাল সরদার সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায়।

তিনি কাঁদতে কাঁদতে আরও বলেন, আমি ওই পাষণ্ড স্বামীর বিচার দাবি করছি।

এ বিষয়ে হিরা বেগমের মা উপজেলার ভাটপাড়া গ্রামের মজিদা বেগম জানান, চাকই গরুহাটখোলাসংলগ্ন গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে বিল্লাল সরদার অমানসিকভাবে তার মেয়েকে গায়ে আগুন দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. টুম্পা কুণ্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে ঝলসে গেছে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়েছেন তার স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০