সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চলতি বছরের ৩ মার্চ ন্যাশনাল সার্ভিসের প্রত্যয়নপত্র আনতে গিয়েছিলেন এক নারী। তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল (৪৭)। ওই সময় ঘটনার ভিডিও চিত্রও ধারণ করেন তিনি। ভয় দেখিয়ে পরে আরও কয়েক জায়গায় নিয়ে ওই নারীকে আরও কয়েকবার ধর্ষণ করেন বাদল।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে বাদলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাত ১০টার দিকে তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

৯ মাস ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল। সর্বশেষ গত ১১ নভেম্বর নির্যাতিতার বাড়িতে গিয়ে তার স্বামীর অনুপস্থিতিতে ধর্ষণের সময় আশেপাশের লোকজন টের পেলে চেয়ারম্যান বাদল পালিয়ে যান।

ওই নারীর দায়ের করা মামলার এজাহার থেকে এসব তথ্য জানা গেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মজিবর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চেয়ারম্যান বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০