সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠি পুলিশ ফাঁড়ির সামনের একটি বাসার ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের পুলিশ ফাঁড়ির সামনের একটি বাসার ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পরে লাশ পাশের ছয়তলা বাসা থেকে ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে কিছুক্ষণ পরে পথচারীরা গিয়ে এক নারীকে ছাদের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, পাশের বেলায়েত মুন্সির ছয়তলা ভবনের ছাদ থেকে ওই নারীর একটি বোরখা ও পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের মধ্যে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখান থেকে তাঁর পরিচয় পাওয়া যায়। মৃত নারীর নাম শাহনাজ আখতার। সে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি পুলিশ ফাঁড়ির সামনের একটি বাসার ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০