সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে আগৈলঝাড়ায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

“নো মাস্ক, নো সার্ভিস’’ এমন প্রচারণার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনগনের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও সকলকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে পরিচালিত অভিযানে ৬ জনতে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম।

অভিযানে মাস্ক ব্যবহার না করায় ব্যবসায়ী, ইজিবাইক চালক, যাত্রী, পথচারীসহ ৬ জনকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেন আদালত। এসময় করোনা মোকাবেলায় জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করনের উপর গুরুত্বারোপ করা হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে “নো মাস্ক, নো সার্ভিস’’এর আওতায় নেয়ার কথাও জানান বিচারক মোঃ আবুল হাশেম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আবুল হাশেম জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহারের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। প্রথম দিন জনগণকে উদ্বুদ্ধকরণের কাজ করলেও পর্যায়ক্রমে জরিমানার পরিধি আরও বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
সোমবার উপজেলা আইন শৃংখলা সভায় সিদ্ধান্ত গ্রহণের পরদিন এই অভিযান পরিচালিত হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ সচেতন জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে আগৈলঝাড়ায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০