সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

ধেয়ে আসছে সাইক্লোন ‘নিভার’, ভারতে রেড অ্যালার্ট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফের অশান্ত বঙ্গোপসাগর। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। হাতে সময় খুবই কম। প্রবল বেগে আছড়ে পড়বে এই সাইক্লোন।

মূলত, শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাবে এই সাইক্লোন নিভার। সোমবার এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

এই মুহূর্তে চেন্নাই থেকে ৬৩০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। দুদিনের মধ্যে এই নিম্নচাপ সাইক্লোনের রূপ নেবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবারের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গত মে মাসে সাইক্লোন আমফানের পর এবছর এটি দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে।

এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিভার। নামকরণ করেছে ইরান। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যত ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধেয়ে আসছে সাইক্লোন ‘নিভার’, ভারতে রেড অ্যালার্ট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০