সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

প্রবাসীর স্ত্রীকে পাওনা টাকা না দিয়ে উল্টো একাধিকবার ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজধানীর উত্তরায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উত্তরার পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ক্রোসফিস জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম সালাউদ্দিন শাওন (৫০)। তিনি সাভারের আশুলিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে। আশুলিয়া বাজারে রড সিমেন্টের ব্যবসা রয়েছে তার।

পুলিশ জানায়, ব্যবসা সূত্রে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় সালাউদ্দিন শাওনের। পরে বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে চার লাখ টাকা ধার নেন। পরে ওই নারী পাওনা টাকার জন্য চাপ দিলে সালাউদ্দিন উত্তরার কালিয়ারটেক এলাকায় ভাড়া বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এরপর ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন সালাউদ্দিন। ওই নারী অসুস্থ হয়ে পড়লে গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা থানায় সালাউদ্দিনের নামে মামলা দায়ের করেন।

পরে গত বৃহস্পতিবার সালাউদ্দিনকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ রোববার রিমান্ড শেষে তাকে জেলে পাঠানো হবে।

এ ব্যাপারে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, ‘সালাউদ্দিন শাওন আশুলিয়া এলাকায় নানা অপরাধমূলক কাজে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও দুটি নারী নির্যাতন মামলা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীকে পাওনা টাকা না দিয়ে উল্টো একাধিকবার ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০