সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে (স্বরাষ্ট্রমন্ত্রী)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। জঙ্গিরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। তারা (জঙ্গিরা) বুঝতে পেরেছে দেশ এগিয়ে যাচ্ছে, তাদের আক্রমণে দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না। তাই তারা আত্মসমর্পণ করেছে। আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সবসময় তৎপর বলেই সেই নির্ভরতার জায়গাটিতে আমরা এসেছি।

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের বিষয়ে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের এই ধরনের ইমারত বহু জায়গায় নির্মিত হয়েছে। এ এলাকায় আগে স্কুলের সামনে ময়লার ভাগাড় ছিল। নাকে রুমাল না দিয়ে কোনো মানুষ এখান দিয়ে যেতে পারত না। ময়লার দুর্গন্ধের কারণে স্কুলের ছাত্রছাত্রী কমে গিয়েছিল। কেউ এখানে আসতে চাইত না। স্টেশন স্থাপনের মাধ্যমে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেল এলাকাবাসী।

করোনা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস বিশ্বে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল, বাংলাদেশে তেমনটা হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কোভিডে যারা আক্রান্ত হয়েছিলেন আমরা তাদের চিকিৎসাসেবা দিতে পেরেছি। করোনাভাইরাস বিস্তার রোধেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

উল্লেখ্য, রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় স্বর্ণ চোরাকারবারি গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি ৯ লাখ টাকা জব্দ করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে (স্বরাষ্ট্রমন্ত্রী)

আপডেট সময় : ০২:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০