সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

–এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় দুলাল মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাশর গ্রামে তার নিজ বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামের মৃত বাবর আলীর ছেলে দুলাল মিয়ার সাথে প্রতিবেশি মৃত আলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা চলমান। সম্প্রতি নজরুল ইসলাম গং দলবল নিয়ে দুলাল মিয়ার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নজরুল ইসলামগং দুলাল মিয়াকে মারধর করলে শুক্রবার সকালে স্থানীয়ভাবে চিকিৎসাধিন অবস্থায় তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহত দুলাল মিয়ার ছেলে আকবর আলী বাদি হয়ে নজরুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলাম জানান, দুলাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকলেও মারধরের কোন ঘটনা ঘটেনি।
ভালূকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে নেয়া হয়েছে, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালুকায় বৃদ্ধের লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০