সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরগুনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি: বরগুনায় এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

গুরুতর যখম ওই ইউপি চেয়ারম্যানের নাম ইমাম হাসান শিপন জমাদ্দার। তিনি বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুতর যখম এই ইউপি চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান শিপনের উপর কারা হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি পুলিশ ও তার পরিবারের সদস্যরা। তবে নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষরা এই চেয়ারম্যানের উপর হামলা চালাতে পারে বলে ধারণা তাদের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজার সংলগ্ন একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে যোগদান করতে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ইমাম হাসান শিপন জমাদ্দার। এসময় কালিকাবাড়ি বাজারে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলায় চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর যখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ তারেক হাসান বলেন, হামলায় এই ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও বিচ্ছিন্ন হয়েছে তার ডান পায়ের রগ। গুরুতর যখম হয়েছে তার ডান হাত। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের উপর হামলা খবর শুনেই আমারা ঘটনাস্থলে ছুটে এসেছি। কারা তার উপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চত হওয়া না গেলেও নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারনা। তাই সন্দেহভাজন আসামিদের গ্রেফতারের জন্য আমরা অভিযান শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০