সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

নরসিংদীতে লাগাতার ধর্ষণে চাচী গর্ভবতী, ভাতিজার বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নরসিংদীর শিবপুরে ভাতিজা কর্তৃক লাগাতার ধর্ষণে ৭ মাসের গর্ভবতী হয়ে পড়েছেন চাচী। এ ঘটনায় ধর্ষণের মামলায় অভিযুক্ত ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও দক্ষিণপাড়া গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই গ্রামের এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে তার ভাসুরের ছেলে হায়দুল্লাহ (২০) এর মধ্যে ১০ বছরের বয়স ব্যবধান। বিদেশে যাওয়ার সময় চাচীকে দেখেশুনে রাখার জন্য ভাতিজাকে বলে যান চাচা। এরপর থেকে চাচীর সাথে একই ঘরে থাকতেন ভাতিজা হায়দুল্লাহ। এক পর্যায়ে তারা অসম ও অবৈধ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে এক সময়ে চাচী গর্ভবতী হয়ে পড়েন। পরে গর্ভপাত ঘটানোর জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিদেশে স্বামীকে জানানো হয় স্ত্রী গর্ভবতী। এ ঘটনা জানাজানি হলে ভাসুরের ছেলে হায়দুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন চাচী। ওই মামলায় শিবপুর মডেল থানা পুলিশ আসামী হায়দুল্লাহকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, বিগত এক বৎসর পূর্বে বসত ঘরে একা পেয়ে ভুক্তভোগী ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসামী হায়দল্লাহ। কাউকে এ বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় সে। লোকলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানাননি চাচী। এরপর হতে প্রায় প্রতিদিন একই ভাবে চাচীর সাথে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হতো ভাতিজা। এতে বাধা নিষেধ করলে মারপিট করা হতো। বর্তমানে ৭ মাসের অন্ত:স্বত্ত্বা চাচী। ঘটনার পর থেকে প্রবাসী স্বামী টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছেন। একটি জরাজীর্ন মাটির ঘরে দুই অবুঝ শিশু সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন নির্যাতিতা ওই গৃহবধূ।
এ বিষয়ে শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, এ ঘটনায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বর্তমানে জেলহাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে লাগাতার ধর্ষণে চাচী গর্ভবতী, ভাতিজার বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০