এবার লাইভে এসে সাকিবকে_হত্যার_হুমকি। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভে দা উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক তরুণ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছ। সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিন তালুকদার (যার ফেসবুক অ্যাকাউন্ট নাম-Mohsin Talukdar) রাত ১২টা ৭মিনিটে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন। মহসিন তালুকদারের পিতার নাম আজাদ বক্স তালুকদার।
কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে সাকিবকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এসময় সাকিবকে অকথ্য ভাষায় গালাগালিও করেন তিনি। এছাড়া নিজের পরিচয় দিয়ে সাকিবকে হত্যা করতে প্রয়োজনে হেঁটে ঢাকা যাবেন বলেও জানান মহসিন।
এরপর তিনি ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভে হাজির হয়ে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি সাকিবকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন বলেন, কারও চাপে পড়ে এখন এই ভিডিওটি নির্মাণ করছেন না তিনি। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো অন্য সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবারও লাইভ করছেন বলেও জানান তিনি।


























