সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

হেফাজতের নতুন আমির জুনায়েদ বাবুনগরী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হেফাজতের নতুন আমির হয়েছেন জুনায়েদ বাবুনগরী। আগের কমিটিতে তিনি মহাসচিব পদে ছিলেন। আর নতুন মহাসচিব করা হয়েছে নূর হোসেন কাসেমীকে। তিনি আগের আগের কমিটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহবায়ক ছিলেন। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত সম্মেলনে আজ রোববার বেলা আড়াইটায় হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটিতে হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের কাউকে রাখা হয়নি।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আজ সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা ভবনের তৃতীয় তলায় সারা দেশ থেকে সংগঠনটির প্রায় ৪০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী সকালে প্রথম আলোকে বলেছিলেন, আজকের সম্মেলনে আমিরসহ দলের অন্যান্য পদে নেতা নির্বাচন করবেন সারা দেশ থেকে আসা ৪০০ কাউন্সিলর। প্রয়াত আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের সম্মেলনে কেন দেখা যাচ্ছে না, এ প্রশ্নের জবাবে কিছু বলতে রাজি হননি তিনি।

গত ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যান। এরপর থেকেই আমির নির্বাচন নিয়ে সংগঠনটির মধ্যে নানা আলোচনা শুরু হয়। গতকাল শনিবার ঢাকায় ও চট্টগ্রামে পৃথক সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন নিয়ে প্রশ্ন তোলে শাহ আহমদ শফীর অনুসারী একটি অংশ। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রয়াত আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মঈনউদ্দিন। আর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ তাঁদের কাউকেই সম্মেলন স্থলে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেফাজতের নতুন আমির জুনায়েদ বাবুনগরী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০