সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

পুলিশী বাধার মুখে নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল রবিবার সকালে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা চিনিশপুরে বিএনপি’র অস্থায়ী কার্যালয় সমবেত হয়। এখান থেকে খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিক্ষোভে সংগঠিত হয়ে বিক্ষোভকারীরা জেলখানার মোড়ের দিকে আসতে থাকলে পুলিশ পথিমধ্যে তাদেরকে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সামনে এগুতে থাকলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর বিক্ষোভকারীরা ঘটনাস্থলেইএ বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপির যুগ্ন- মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, উপনির্বাচনে ভোট ডাকাতি ও ভোট কারচুপি ঢাকার জন্য আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দিয়েছে। আর এই অগ্নি সন্ত্রাসের দায় চাপাচ্ছে বিএনপির ঘাড়ে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বাস পুড়েছে মালিকদের । মালিকরা নিরব।আর মামলার বাদী হচ্ছে পুলিশ। আসামি করছে বিএনপি নেতাকর্মীদেরকে। মালিকরা মামলা সম্পর্কে কিছুই জানেনা। জনগণকে বোকা মনে করার কোন কারণ নেই। জনগণ সবই বুঝে। মনে রাখতে ভুলবেন না জনগণ জবাব দেবে একদিন। রাজনৈতিক নিপীড়ন চালিয়ে এ দেশের ক্ষমতায় কোন ব্যক্তি টিকে থাকতে পারেনি আপনারাও পারবেন না। পতনটা শুধুমাত্র সময়ের ব্যাপার। মনে রাখবেন আপনারা এখন লাইফ সাপোর্টে আছেন। বিএনপির একটি ঝাকুনিও সহ্য করতে পারবেন না। যেদিন পতন আসবে সেদিন নিজেদের পাশে কাউকে খুঁজে পাবেন না। বিএনপি গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রদর্শন করছে বলে বিএনপিকে দুর্বল ভাববেন না। বিএনপির আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এখনো সময় আছে জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। সমাবেশে বক্তৃতা করেন ফারুক উদ্দিন ভূঁইয়া আকবর হোসেন হারুনুর রশীদ, ও আমিনুল হক বাচ্চু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশী বাধার মুখে নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০