সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁয়ে ৭৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১২১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:-ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বাঁশবাড়ী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেছে রানীশংকৈল থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি বাঁশবাড়ী গ্রামের মৃত হেলালের ছেলে,বকুল হোসেন (২৮)। বাড়ীর পাশের খড়ের গাদার ভেতর থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


























