সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সন্ধ্যা নামলেই ভূতের ভয়, ১৬ পরিবার গ্রামছাড়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: প্রতিদিন সন্ধ্যা নামলেই ভূতের ভয় তাড়া করে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার চালিবাড়ী ডিহিপাড়া গ্রামের বাসিন্দাদের। এই ভয়ে একের পর এক গ্রাম ছাড়তে শুরু করে তারা। এ পরিস্থিতিতে এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে পুরো গ্রামটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহর থেকে ১৬ কিলোমিটার দূরে চালিবাড়ী ডিহিপাড়া গ্রামের অবস্থান। গ্রামটিতে এক সময় ১৬ থেকে ১৭টি পরিবার বাস করতো। তাদের জীবন-জীবিকাও ছিল খুবই সাধারণ। কিন্তু এক রাতের ঘটনায় গ্রামটির পুরো চেহারা বদলে যায়।

প্রায় চার বছর আগের ঘটনা। ওই গ্রামে এক যুবক খুন হয়। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্ক তাড়া করতে থাকে গ্রামটির বাসিন্দাদের। ঘরবাড়ি ফেলে গ্রাম ছাড়তে থাকে একের পর এক পরিবার।

পরে প্রশাসনের উদ্যোগ ও আশ্বাসে দু-একটি পরিবার ফিরে আসলেও বাকিরা আর ফেরেনি। এদিকে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক নিয়েই গ্রামটিতে বসবাস করছে তারা।

ফিরে আসা পরিবারগুলোর দাবি, গ্রামটি ব্যাপারে প্রশাসনের দৃষ্টি রয়েছে। তবে আরেকটু উদ্যোগ নিলে বাকি পরিবারগুলোও ফিরে আসতে পারে। এদিকে ওই গ্রামে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। রাস্তা-ঘাট কাঁচা, পাকা বাড়িও তেমন নেই। ধ্বংসস্তুপের মতো পড়ে আছে কয়েকটি বাড়ি। সবমিলিয়ে গ্রামটিতে এখনও ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ধ্যা নামলেই ভূতের ভয়, ১৬ পরিবার গ্রামছাড়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০