সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নেশার টাকার জন্য নিজ ঘরে আগুন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দেওয়া অভিযোগে ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদকাসক্ত ওই যুবককে এক হাজার টাকাও জরিমানা করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবক সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বজলু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬)।
সবজান বেগম জানান, গত চার মাস ধরে তার সিএনজি অটোরিকশাচালক ছেলে হৃদয় মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত। নিজের শরীর রক্তাক্ত করে ফেলত। সম্প্রতি তার অত্যাচারের মাত্রা বেড়ে যায়। মঙ্গলবার নিজের ঘরেই সে আগুন লাগিয়ে দেয় ও ভাঙচুর চালায়। অতিষ্ঠ হয়ে তিনি ভ্রাম্যমাণ আদালতে কাছে অভিযোগ করেন।

বুধল ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) দুলাল মিয়া বলেন, হৃদয় সম্পর্কে আমার চাচাতো ভাই। বেশ কিছুদিন ধরে সে বাড়ির পাশাপাশি বাইরে মানুষের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে যায়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অভিযোগ করেন।
ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, ওই যুবক মাদকাসক্ত হয়ে অত্যাচার চালাত। তার মা এ অভিযোগ করলে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। সে নিজেও মাদকসেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকার জন্য নিজ ঘরে আগুন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০