গৌরনদীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১১৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে আজ বুধবার সকালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পু®পার্পণ, র্যালী, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের উপজেলা যুবলীগ সভাপতি মো.আনিচুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ প্রমুখ।


























