র্যাব- এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০ ১১১ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গত ০৮ নভেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার কাজিরহাট থানাধীন আন্দার মানিক সাকিনস্থ কাউরিয়া নদীর টেকের ব্রীজের দক্ষিণ পাশে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৮ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৭.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ আমির হোসেন(৩৪), পিতা- মোঃ শুকুর আহমেদ, সাং- উত্তর বড়জালিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯৮ (আটানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার কাজিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























