মাদারীপুর হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে
ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার সদর থানাধীন কুকরাইল গ্রামস্থ কথিত প্রেমরোড নামক এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসাযী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২০ইং তারিখ রাত ২১.০৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন কুকরাইল গ্রামস্থ প্রেমরোড নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ অন্তর হাওলাদার(২০), পিতাঃ আলামীন হাওলাদার সাং-বাগেরপাড়, ২। মোঃ আরমান মাতুব্বর(২০), পিতাঃ জাহাঙ্গীর মাতুব্বর, সাং- দক্ষিন কাউয়াকুড়ি, উভয় থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরদ্বয়কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীদ্বয়ের নিকট হতে ৪১০(চারশত দশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























